বাড়িরাজ্যদুর্নীতি মুক্ত এডিসি করতে একক ভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি :...

দুর্নীতি মুক্ত এডিসি করতে একক ভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল:  নির্বাচনের শেষ লগ্নে তিপরা মথাকে কোন ঠাসা করে প্রচার শেষ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী শুক্রবার এক নং দামছড়া-জম্পুই আসনের বিজেপি প্রার্থী রবীন্দ্র রিয়াং -এর সমর্থনে ভোট প্রচারে যান। এইদিন মুখ্যমন্ত্রী ভাংমুনে  প্রার্থীর প্রচারে গিয়ে বক্তব্য রেখে বলেন, সরকারের চেষ্টা ও জনগণের সহযোগিতায় ভাংমুনে সফল হয়েছে বৃষ্টির জল সংরক্ষণ।

পরবর্তী সময়ে এ বিষয়টি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন কি বাত পর্বে উঠে এসেছে। এর জন্য অত্যন্ত গর্ববোধ হয়। বর্তমান সরকার জনগণ বান্ধব। জনগণের আশীর্বাদ নিয়ে এডিসি-তেও সরকার গঠন করতে চলেছে। কিন্তু রাজ্যে জাতি জনজাতি কাউকে পৃথকভাবে দেখার সুযোগ নেই। সকলের উন্নয়নের প্রয়োজন। এই রাজ্যের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। তাই এর উপর জোর দিয়ে কাজ করে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন গত পাঁচ বছরে তিপরা মথা এডিসিতে যেভাবে দুর্নীতি করেছে সেটা সকলে জানে। যার ফলে বর্তমানে এডিসি-র দুর্দশা সৃষ্টি হয়ে আছে। জনগণের পয়সা দিয়ে দলের নেতারা বিদেশ ভ্রমণ থেকে শুরু করে নিজেদের স্বার্থে কাজ করেছে।

তাই জনগণের স্বার্থে ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নেয় সরকার গড়তে একক ভাবে এডিসিতে লড়াই করতে চলেছে। তারপর থেকে এখন পর্যন্ত ৪০ থেকে ৪১ বার আক্রমণ সংঘটিত করেছে বিজেপি কর্মী সমর্থক কার্যকর্তাদের উপর। দেশের বিভিন্ন রাজ্যের প্রসঙ্গ টেনে বলেন যেসব রাজ্যেই দুর্নীতি ছিল সেই সব রাজ্যেই সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী আরও বলেন, মথার কোনো শক্তি ছিল না, সিপিআইএমের কর্মীরা যোগ দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করেছে। আয়োজিত নির্বাচনী প্রচার সমাবেশে মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়-ভূষণ দাস, মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য