বাড়িরাজ্যদলবদ্ধভাবে ভোটকেন্দ্রে এবং গণনার কেন্দ্রে যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান মানিক সরকারের

দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে এবং গণনার কেন্দ্রে যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান মানিক সরকারের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ এপ্রিল :  ধর্মনগরে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তুঙ্গে। সেই আবহেই সোমবার বেলা ১১ টায় সিপিআইএম-এর উদ্যোগে ধর্মনগর মহকুমা কার্যালয় থেকে একটি সুবিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে কালীদিঘির উত্তর পাড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় এক পথসভা। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, যুবনেতা অমল চক্রবর্তী, প্রার্থী অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্য নেতৃত্ব।

বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার রাজ্য ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন,বেকার সমস্যার হার রেকর্ড মাত্রায় পৌঁছেছে এবং রাজ্যে আইনের শাসন কার্যত তলানিতে ঠেকেছে। সরকারি দপ্তরে কর্মচারীর ঘাটতি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।পাশাপাশি,থানায় সাধারণ মানুষের মামলা দায়ের করতেও নানা বাধার সম্মুখীন হতে হয় বলে দাবি করেন তিনি। এদিন তিনি বিজেপি সরকারের বিরুদ্ধেও সরব হন। তিনি আরো বলেন ভোট দিতে যাতে বাধা দিতে না পারে তার জন্য দলবদ্ধ ভাবে যেতে হবে। বাধা বিপত্তি অতিক্রম করে ভোট দিতে যান। এবং ভোট গণনার দিন দলবদ্ধভাবে ভোট কেন্দ্রের সামনে এসে থাকতে হবে। ভোটকেন্দ্রের ভেতর গোলমাল করার চেষ্টা করলে প্রতিবাদ করতে হবে। এবং ভোট কেন্দ্রে চারিদিকে ঘেরাও করে বসুন। তারপর জয়ের ফসল হাতে নিয়ে বাড়ি ফিরতে হবে। আগে থেকেই এই দৃষ্টিভঙ্গি নিলে জয় কেউ রুখতে পারবে না।

আর এই দৃষ্টান্ত স্থাপন করতে পারলে আগামী দিন গোটা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে মৌলিক পরিবর্তন আনতে একটা পরিমণ্ডল তৈরি করতে পারবেন। তাই আসন্ন উপ নির্বাচন ধর্মনগরবাসীর কাছে একটা বড় সুযোগ। কারণ রাজ্যে যে একটা অপশাসন, দুর্নীতি, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে এর পরিসমাপ্তি ঘটানোর জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায়, উপনির্বাচনকে সামনে রেখে জনমত গঠন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য