স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল : আসন্ন এডিসি নির্বাচনে বাড়ি বাড়ি ভোট প্রচারে যাওয়ার পর বিজেপি প্রার্থী মজি দেববর্মাকে প্রাণে মারার চেষ্টা। তিনি পেকুয়ারজলা জন্মেজয়নগর আসনের প্রার্থী। টাকারজলা থানার পুলিশের প্রচেষ্টায় অল্পেতে প্রাণে বেঁচে যায় মজি দেববর্মা। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বের হলে দা, লাঠি, রড, গুলতি নিয়ে হামলা চালায় তিপরা মথার কর্মীরা বলে অভিযোগ।
প্রার্থী মজি দেববর্মা সহ আক্রান্ত কয়েকজন জনজাতি কার্যকর্তা। ভাঙচুর করে পুলিশের গাড়ি সহ অসংখ্য বাইক। পাশাপাশি গুড়িয়ে দেয় বিজেপি-র কার্যালয়। মনোনীত প্রার্থীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তিনি জানান, রবিবার পারিবারিক প্রচারের জন্য গিয়েছিলেন তিনি এবং দলের কর্মীরা। তারা যখন জমায়েত হয়েছিল তখন লাঠিসোঁটা, রড, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালাতে আসলে পিজি রক্ষা করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনার সময় তিনি পুনরায় দলীয় কর্মীদের আনতে গিয়েছিলেন। সে সময় আবারও প্রাণনাশক আক্রমণ করে বলে অভিযোগ। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং টাকারজলা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপাহীজলা জেলা পুলিশ সুপার। তিনি ঘটনার স্থল পরিদর্শন করে টাকারজলা থানার পুলিশকে দ্রুত তদন্ত করার নির্দেশ দেন। উল্লেখ্য, গত কয়েকদিনে একাধিক ঘটনা সংঘটিত হয়েছে পাহাড়ে। বারবারই ভারতীয় জনতা পার্টির উপর আর প্রমাণ চালিয়েছে তিপরা মথা বলে অভিযোগ। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে পুলিশ দুর্বৃত্তদের আটক করার সাহস দেখাচ্ছে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোন ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করছে না। তবে এভাবে চলতে থাকলে পরিস্থিতি চিন্তায় ফেলবে ভোটারদের উপরেও। আতঙ্ক বাড়বে ভোটারদের মধ্যে। তাই পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে ভয় মুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি উঠছে ভোটারদের পক্ষ থেকে।

