বাড়িরাজ্যপুলিশকে তাড়া করল গরু পাচারকারীর পরিবার

পুলিশকে তাড়া করল গরু পাচারকারীর পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল :  গরু পাচারকারী অভিযুক্তের বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হল ভীতু পুলিশ ও টি এস আর। ঘটনা ইরানি থানার অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের নাম আক্তার আলী। দেখুন পুলিশকে দা, লাঠি নিয়ে কিভাবে তা*ড়া করল অভিযুক্তের পরিবার। অথচ, হাত গুটিয়ে বসে আছে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ! পুলিশ বিষয়টি নিয়ে মুখ না খুললেও জানা যায়, অভিযুক্ত আক্তার আলী দীর্ঘদিন ধরে গরু পাচারের সঙ্গে জড়িত। পুলিশ গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়েছিল।

তখন বাড়ির নারী পুরুষ সকলে মিলে পুলিশকে দা, লাঠি নিয়ে তাড়া করে। যা রীতিমতোই পুলিশের প্রতি আস্থা হারানোর মতো অবস্থা। পুলিশ এবং টিএসআর ঘটনাস্থলে থাকলেও কেউ তাদের আটক করার সাহস দেখায়নি। আরো চিন্তার বিষয় হলো পুলিশ থানা এসে হাত-পা গুটিয়ে বসে আছে। অভিযুক্ত ব্যক্তিকে এবং তার পরিবারকে আটক করার জন্য পুলিশ চাইলে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিতে পারে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার সুবাদে কড়া পদক্ষেপ নিতে পারে। কিন্তু কিছুই করলো না অভিযুক্ত গরু পাচারকারীর বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য