বাড়িরাজ্যরাজ্য পুলিশের শীর্ষস্তরের বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে

রাজ্য পুলিশের শীর্ষস্তরের বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল : নির্বাচন যতই এগিয়ে আসছে ততই হিংসা বাড়ছে রাজ্যের পাহাড়ে। একটি আঞ্চলিক দলের কারণে আতঙ্কিত বিভিন্ন রাজনৈতিক দলের নিয়ে কর্মী থেকে শুরু করে নেতৃত্ব। নির্বাচনের দিনগুলিতে কি হবে সেসব এলাকার, তা নিয়ে ইতিমধ্যে চিন্তায় ফেলছে প্রশাসনকে। রাজ্য পুলিশের মহা নির্দেশক প্রত্যেক জেলা পুলিশ সুপার এবং মহাকুমার শাসক কে কড়া নির্দেশ দিচ্ছেন যেন ঘটনার পর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।

কিন্তু গত কয়েকদিনে কমলপুর, সাব্রুম, খোয়াই সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় একাধিক ঘটনা সংঘটিত হয়েছে নির্বাচনের প্রচার ঘিরে। অথচ এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে বলে জানা নেই। কি কারণে পুলিশ প্রশাসন উগ্র রাজনৈতিক দলের দুর্বৃত্তদের গ্রেপ্তার করার সাহস পাচ্ছে না সেটাই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। এর মধ্যে রবিবার ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলার বিভিন্ন আসনে এডিসি নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।বৈঠকে মূলত ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, উত্তর ত্রিপুরা জেলার এডিসি নির্বাচন এবং ঊনকোটি জেলার এডিসি নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন  উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই এবং ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কমল দেববর্মা, টিএস আর ১৩ নং এবং ১৫ নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সহ জেলা ও মহকুমা স্তরের প্রশাসনিক আধিকারিকরা। নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য