স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ১৬ কিমি দূরে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর বাগডোগরা। এটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অঞ্চলের যাত্রী পরিবহন করে। বিমানবন্দরটি জলপাইগুড়ি শহর থেকে ৫০ কিমি ও দার্জিলিং শহর থেকে ৫৮ কিমি দূরে অবস্থিত। বিমানবন্দরটি থেকে কলকাতা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, ত্রিপুরা প্রভৃতি শহরে বিমান যোগাযোগ রয়েছে।
শুক্রবার দুপুর ১২ টা ৩৫ মিনিটে বাগডোগরা থেকে আগরতলাগামী বিমানে যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হয়। যাত্রীরা বিমানে ওঠার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিমানে মোট ৮১ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক গোলযোগ হওয়া বিমানটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট নাম্বার ২৮৯২ । যাত্রীরা জানান, আগরতলা যাবার জন্য প্রস্তুত হয়। কিন্তু হঠাৎ বিমানে গলযোগ দেখা দেয়। বিমানকর্মীরা টানা দেড় ঘন্টা সময় যাত্রীদের বসিয়ে রাখে। পরবর্তী সময়ে তাদের অক্সিজেনের সমস্যা হয় বিমানের ভেতর। এদিকে বিমানের ভেতর এসি পরিষেবা বন্ধ ছিল। শেষ পর্যন্ত যাত্রীরা উত্তেজিত হয়ে উঠলে কর্মীরা অন্য কোন ফ্লাইট দেওয়া যাবে না বলে জানিয়ে দেন।

