বাড়িরাজ্যসরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত পাম্প চালক

সরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত পাম্প চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :সুশাসন জামানায় মর্জি মাফিক দায়িত্ব পালন করা অভ্যাসে পরিণত হয়ে গেছে একাংশ কর্মচারীর। যাদের কারণে প্রতিদিন সমস্যায় পড়ছে আম জনগণ। এবার অভিযোগ উঠেছে, সরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত এক পাম্প চালক। তিনি বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প চালক বাপন সাহা। অভিযোগ বুধবার থেকে পাম্প মেশিন চালাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

 পাম্প মেশিন না চালানোর ফলে বিশ্রামগঞ্জ হাসপাতালে মধ্যে থাকা শৌচালয় বন্ধ করে দিয়েছে শৌচালয় চালানোর দায়িত্বে থাকা বিশ্বজিৎ ঘোষ এবং দীপক দত্ত। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমে তারা ওয়াটার পাম্প চালক তথা সরকারি কর্মচারী বাপন সাহার বিরুদ্ধে একরাশ খুব উগ্রে দিয়েছেন। সঙ্গে বিশ্রামগঞ্জ হাসপাতালে সামনে থাকা ষাট থেকে ৭০ জন অটোচালকও পাম্পচালকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

 বিশ্রামগঞ্জের মেলা চলছে বিশ্রামগঞ্জ মেলায় আসা ব্যবসায়ীরা বিশ্রামগঞ্জ হাসপাতালে রোগীরা ভীষণভাবে সমস্যায় পড়েছে শৌচালয়ে জল না থাকার ফলে। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের বহু রোগীর পরিবারও এসে সমস্যা পড়েছে। এই পাম্প অপারেটরে বিরুদ্ধে যেন ডিডাব্লিউএস দপ্তরের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য