স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : সোমবার রাত থেকে শান্তির বাজার থানা অন্ধকার। শান্তির বাজার থানায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার থেকে থানায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নিগমের কল সেন্টারে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গাছ পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সমস্যা হয়েছে। মহকুমা শাসকের ডিজিস্টার ম্যানেজমেন্ট থেকেও কোনো সাহায্য পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে নিগমের বাবুদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পরিষেবা থানার মধ্যে না থাকার কারণে নির্বাচনী কাজে ব্যাঘাত করছে। পরিষেবার মান নিয়েও প্রশ্ন হচ্ছে।

