স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : আবারও জাতীয় স্তরে পুরস্কৃত মিলল ত্রিপুরার। সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী জানান ত্রিপুরা দীনদয়াল উপাধ্যায় এবং নানাজি দেশমুখ পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে সিপাহীজলা জেলার সেরা জেলা পঞ্চায়েত- র্যাঙ্ক-১-এর মর্যাদা পেয়েছে, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, উনাকোটি স্বাস্থ্যকর পঞ্চায়েত – র্যাঙ্ক-১ -এর মর্যাদা পেয়েছে এবং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত, পশ্চিম ত্রিপুরা নারী-বান্ধব পঞ্চায়েত – র্যাঙ্ক-৩ -র মর্যাদা পেয়েছে। তারা যথাক্রমে ৫ কোটি, ১ কোটি এবং ৫০ লাখ টাকা পুরস্কারের অর্থও পাবে।

