স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় স্কুলে ভাঙচুরের অভিযোগ নেতার ছেলে সহ কয়েকজনের বিরুদ্ধে! ঘটনা সোনামুড়া মহকুমার তেলকাজলা বিদ্যালয়ে। এই ঘটনার পর মঙ্গলবার প্রতিবাদে সরব বাম ছাত্র সংগঠন এস এফ আই। অভিযোগ, তেলকাজলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফলাফলকে কেন্দ্র করে কিছু ছাত্র শিক্ষকের উপর চড়াও হয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে।
ঘটনার খবর শুনে উপস্থিত হয় মেলাঘর থানার পুলিশ এতে ৮ জন ছাত্রের বিরুদ্ধে হয় মামলা। মঙ্গলবার বাম ছাত্র সংগঠন এস এফ আই -র সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে সংগঠনের বিভাগীয় কমিটির একটা টিম এবং সংগঠনের উরমাই অঞ্চল কমিটিকে সাথে নিয়ে তেলকাজলা স্কুলে যান। স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি ডেপুটেশনে মিলিত হয়।আগামী দিনে যেন এমন ঘটনা আর না ঘটে তার জন্য আইন অনুযায়ী শাস্তির দাবি জানান।

