স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা সাংবাদিক সম্মেলনে রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে তথ্য গোপন করার গুরুতর অভিযোগ আনা হয়। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, ২০১৮ এবং ২০২৩ বিধানসভা নির্বাচনে এফিডেভিট জমা করার সময় তাতে তথ্য গোপন রাখার পাশাপাশি ও অসত্য তথ্য দিয়েছেন বর্তমান মন্ত্রী টিংকু রায়। এর কারনে একজন সমাজসেবক চন্দ্রশেখর সিনহা কৈলাসহর থানায় অভিযোগ করেছিলেন। ঊনকোটি জেলার পুলিশ সুপারের কাছে ও সেই অভিযোগ করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেই অভিযোগ নথিভুক্ত করা হয়নি।
এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আইনজীবী জানিয়েছেন, নির্বাচনের মুহূর্তে এফিডেভিট জমা করার সময় মন্ত্রী টিংকু রায় যে সমস্ত তথ্য গোপন করেছেন এবং অসত্য তথ্য জমা করেছেন এর পরিপ্রেক্ষিতে সমাজসেবী চন্দ্রশেখর সিনহা কৈলাশহর থানায় অভিযোগ করেন এবং অভিযোগের প্রেক্ষিতে সমস্ত ধরনের নথিপত্র জমা করেছেন কৈলাশহর থানায়। কিন্তু কৈলাসহর থানা মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নথিভুক্ত না করায় চন্দ্রশেখর সিনহা পরবর্তী পদক্ষেপ হিসেবে ঊনকোটি জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন সমস্ত ধরনের নথিপত্র সহ। কিন্তু ঊনকোটি জেলার পুলিশ সুপার ও কোনো ধরনের অভিযোগ নথিভূক্ত করেননি।
বাধ্য হয়েই এবারে আদালতে অভিযোগ দাখিল করতে চলেছেন সমাজসেবী চন্দ্রশেখর সিনহা।এদিকে কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা আরো অভিযোগ করেন, ২০২২ সালে কৈলাসহর মহকুমার মহকুমা শাসক হিসেবে যোগ দিয়েছিলেন প্রদীপ সরকার। ২০২৫ সালের ৯ জুলাই তিনি বদলি হয়েছেন। এই কয়েক বছরে কৈলাসহর মহকুমার মহকুমার শাসক প্রদীপ সরকার মন্ত্রী বাহাদুরের ছত্রছায়ায় থেকে প্রায় ২০ কোটি টাকার ঘোটালা করেছেন। কি কি ঘোটালা হয়েছে সেই সংক্রান্ত তথ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। সরকার এই বিষয়টি নিয়ে তদন্ত করবেন বলে আশাবাদী বিধায়ক বিরজিৎ বাবু।

