বাড়িরাজ্যবিজেপি ও তিপরা মথার মনোনয়নপত্র দাখিল ঘিরে সংঘর্ষের চেষ্টা, আহত ৪

বিজেপি ও তিপরা মথার মনোনয়নপত্র দাখিল ঘিরে সংঘর্ষের চেষ্টা, আহত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: বুধবার বিজেপি ও তিপরা মথার মনোনয়নপত্র দাখিল ঘিরে সংঘর্ষের রূপ ধারণ করল শান্তির বাজারে। অভিযোগ, বিজেপি-র মিছিলে ঢুকে পড়ল তিপরা মথার উন্মুক্ত প্রচারের গাড়ি বলে অভিযোগ। একটি বাইকের সঙ্গে গাড়িটির সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শুধু তাই নয় উন্মুক্ত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন চারজন বিজেপি কর্মী। ঘটনায় পর আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় মন্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ।

তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, বুধবার সকাল ১১ টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করার জন্য তিপরা মথার নির্ধারিত সময় ছিল। কিন্তু দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তারা মনোনয়নপত্র দাখিল করার কাজ সম্পন্ন করেনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নিয়ে যখন মনোনয়নপত্র দাখিল করার জন্য রিটানিং অফিসারের নিকট রওনা হয়েছিল তখন তিপরা মথার টি আর ০৪ সি ১৫০৮ নম্বরের একটি ম্যাক্সি গাড়ি মহকুমা পুলিশ আধিকারিকের বাজার ডিঙ্গিয়ে এসে একটি বাইক ও বিজেপি-র পচার সজ্জার গাড়িতে ধাক্কা দেয়। এতে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক মাটিতে পড়ে যায়। সাথে সাথে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আহতরা হল রাজন্তি রিয়াং, চাইলাফ্রু মগ, অজয় দাস এবং সাজাউ মগ। তিপরা মথার এহেন কার্যকলাপে তীব্র নিন্দা জানানো হচ্ছে।

 জনবিচ্ছিন্ন হয়ে তারা পরাজয়ের ভয়ে এ ধরনের কার্যকলাপ পূর্ব পরিকল্পিতভাবে সংঘটিত করেছে এদিন। তারা সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তাদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে তারা যেন এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকে। কারণ ভারতীয় জনতা পার্টি জানে কিভাবে প্রতিরোধ করতে হয়। কিন্তু সুশৃংখল দল বলে পাল্টা প্রতিরোধ করেনি এদিন। এমনটাই বললেন প্রাক্তন মন্ডল সভাপতি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং এবং বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রের মনোনীত প্রার্থী সন্দীব রিয়াং সহ অন্যান্যরা। পরে ভারতীয় জনতা পার্টির একটি প্রতিনিধি দল আহতদের হাসপাতালে দেখতে যান। তাদের খোঁজখবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য