Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য নিয়ম লঙ্ঘনের অভিযোগ তিপরা মথার বিরুদ্ধে, প্রশ্রয় দিলেন রিটার্নিং অফিসার

নিয়ম লঙ্ঘনের অভিযোগ তিপরা মথার বিরুদ্ধে, প্রশ্রয় দিলেন রিটার্নিং অফিসার

নিয়ম লঙ্ঘনের অভিযোগ তিপরা মথার বিরুদ্ধে, প্রশ্রয় দিলেন রিটার্নিং অফিসার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: ১০ কুলাই চাম্পা হওয়ার কেন্দ্রের রিটার্নিং অফিসার  রিংকু‌ রিয়াং তিপরা মথার প্রতি সহৃদয়বান দেখালেন। বুধবার মনোনয়ন পত্র দাখিল করতে যান তিপরা মথার মনোনীত প্রার্থী রাজেশ্বর দেববর্মা। মনোনয়নপত্র দাখিলের আগে একটি সু বিশাল মিছিল আমবাসা টাউন হল থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়ি-আমবাসা ব্রিজের সামনে এসে শেষ হয়।

 কিন্তু দেখা গেল এক আজব কান্ড। মহকুমা শাসকের কক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচজন প্রতিনিধি কক্ষে প্রবেশ করার নিয়ম থাকলেও মাথার আটজন প্রতিনিধি রিটার্নিং অফিসারের কক্ষে মনোনয়নপত্র দাখিলের জন্য  সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু রিটার্নিং অফিসার রিংকু রিয়াং অন্যান্য দলের প্রার্থীদের জন্য সঠিকভাবে নিয়ম পালন করলেও মথার ক্ষেত্রে কেন সঠিকভাবে নিয়ম পালন করলেন না সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অন্যান্য রাজনৈতিক দল থেকে! উল্লেখযোগ্য বিষয় হলো প্রার্থীর সঙ্গে ছিলেন বরিষ্ঠ নেতৃত্ব বিজয় রাঙ্খল।

মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থী  রাজেশ্বর দেববর্মা বলেন জয় নিয়ে অনেকটাই আশাবাদী তিনি। তাঁর প্রতিপক্ষ হিসেবে বিজেপিকেই মানছেন তিনি। তবে রিটার্নিং অফিসারের এই ধরনের ভূমিকা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছে সচেতন নাগরিক মহলও। কারণ একজন রিটার্নিং অফিসারের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয়। যেখানে রাজ্য নির্বাচন দপ্তর থেকে কড়া নির্দেশ রয়েছে রিটানিং অফিসারের পক্ষে পাঁচজনের অধিক থাকতে পারবে না সেখানে কেন একজন দায়িত্ববান রিটার্নিং অফিসার এমন ভাবে সহৃদয় বান হবেন একটি রাজনৈতিক দলের জন্য? এখন দেখার বিষয় রিটানিং অফিসারের দিকে ওঠা অভিযোগ নিয়ে নির্বাচন দপ্তর তদন্ত করে কিনা?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha