স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: কাঁটাতারের বেড়ার ওপারে কৃষিজমিতে যেতে বাধা বি এস এফ-র। এর প্রতিবাদে স্থানীয়রা চেরমা হাইওয়েতে সড়ক অবরোধে বসেছেন। অভিযোগ, খোয়াই মহকুমা সীমান্ত উত্তর সিঙ্গিছড়া এলাকার কৃষকরের কাঁটাতারের বেড়ার ওপারে যেতে বাধা দেয় বি এস এফ। তাঁর প্রতিবাদে বুধবার সকাল দশটা নাগাদ খোয়াই চেরমা এলাকায় ২০৮ জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে শামিল হয় স্থানীয় জনগণ। এই অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
পরে পুলিশের কথায় আশ্বস্ত হয়ে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে। এলাকার মহিলাদের অভিযোগ গত আট থেকে নয় বছর ধরে কাঁটাতারের বেড়ার ওপারে যাওয়া আসা নিয়ে সমস্যায় ভুগছে তারা। এমনও দেখা যায় তিন থেকে চারদিন ধরে গেট বন্ধ করে রাখা হয়। ফলে তারা গরু আনতে পর্যন্ত যেতে পারে না। কখনো কখনো তারা ঘাস পর্যন্ত আনতে পারে না। এমনকি তাদের কৃষি জমি পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং গরু নষ্ট করে ফেললে তারা যেতে পারে না। গত সাত থেকে আট বছর ধরে এমন সমস্যা হলেও গত এক বছর ধরে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন তারা। এভাবে যদি চলতে থাকে তাহলে তারা কৃষিকাজ করতে পারবে না। প্রয়োজনের সরকার চাইলে জমি নিয়ে যেতে পারে। তারা প্রস্তুত জমি তুলে দিতে, কিন্তু ন্যায্য মূল্য দিতে হবে তাদের। এই অবরোধের ফলে রাস্তার দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে ১১ টা নাগাদ সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে এলাকা লোকজন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান