স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: ১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন। বুধবার মনোনয়নপত্র দাখিল করতে বিজেপি, তিপরা মথা, আইপিএফটি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ময়দানে নামে। খবর লেখা পর্যন্ত রাজ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই।বিজেপি ও তিপরা মথার মধ্যে আসন রফা নিয়ে দিল্লি-আগরতলা স্তরে দফায় দফায় বৈঠকের পরও কোনো রফাসূত্র মেলেনি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার খোয়াইয়ে একক শক্তিতে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ল তিপরা মথা। এদিন মিছিলের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করে মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন মথার মনোনীত দুই প্রার্থী।
বুধবার সকাল থেকেই রামচন্দ্রঘাট এবং আশারামবাড়ি-হালাহালি কেন্দ্রের মথার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সমর্থক খোয়াইয়ের জাম্বুরা এলাকায় জড়ো হন। সেখান থেকেই শুরু হয় মথার সুসজ্জিত মিছিল। মিছিলের অগ্রভাগে ছিলেন রামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী জেমস দেববর্মা এবং হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রের প্রার্থী প্রস্মিক দেববর্মা। দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা খোয়াই শহর। মিছিলটি অফিসটিলা স্থিত রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায় এবং প্রার্থীরা নিয়ম মাফিক তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিনের এই কর্মসূচিতে প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, মথার খোয়াই জেলা সভাপতি সোহেল দেববর্মা, খোয়াই জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।বুধবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে বিশাল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন তিপ্রা মথা ২৬-বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রের প্রার্থী হিসেবে কেনারাম রিয়াং। মনোনয়নপত্র দাখিলের আগে তিপ্রা মথার দলের এক প্রতিনিধি দল শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হন। দলের শীর্ষ নেতৃত্ব এবং সমর্থকদের উপস্থিতিতে কেনারাম রিয়াং তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাপ্রকাশ করেন। বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রের মানুষের উন্নয়ন এবং জনজাতির অধিকার রক্ষায় তিপ্রা মথা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখা দলের মূল লক্ষ্য। আসন্ন এডিসি নির্বাচনের মনোনয়ন পত্র শেষ দিনে দাখিল করেছেন বিজেপি দুই প্রার্থী।
বুধবার খোয়াই শহরে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছান দলের নেতৃত্ব। নির্বাচনী বিধি মেনে রিটার্নিং অফিসারের নিকট নিজেদের মনোনয়ন পত্র দাখিল করেন তাঁরা। বিজেপি দলের তরফে এদিন রামচন্দ্রঘাট কেন্দ্রের মনোনীত প্রার্থী ডেভিড দেববর্মা ও হালাহালী আশারামবাড়ি কেন্দ্রে প্রার্থী অনন্ত দেববর্মা তাঁদের মনোনয়ন জমা দেন। বুধবার ৮ নং গঙ্গানগর-গন্ডাছড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ভূমিকানন্দ রিয়াং এবং ২৪ নং রাইমাভ্যালী কেন্দ্রের প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার চন্দ্রজয় রিয়াং-এর নিকট আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
এর আগে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, পতিরাম ত্রিপুরা। তাঁদের উপস্থিতিতেই দলীয় প্রার্থীরা রিটার্নিং অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে ১১ নম্বর তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্র থেকে তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী উৎপল দেববর্মা বুধবার দুপুর আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার আগে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। প্রার্থী উৎপল দেববর্মার নেতৃত্বে কর্মী-সমর্থকরা চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। পরে রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী-র হাতে মনোনয়নপত্র তুলে দেন উৎপল দেববর্মা। প্রার্থী উৎপল দেববর্মা জানান তাঁর প্রতিদ্বন্দ্বী বিলল জমাতিয়ার সঙ্গে। বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে সাড়া জাগানো মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন নতুন বাজার - মালবাসা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিন্দ্র রিয়াং। উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। জয় নিয়ে ১০০% নিশ্চিত বলে জানান বিধায়ক শ্রী দেব রায়। বুধবার দুপুরে খোয়াই মহকুমা শাসকের নিকট ৯ নং আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের জন্য আই পি এফ টি দলের হয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী মনিময় দেববর্মা।
বিজেপি দলের পক্ষ থেকে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যান তারা। মিছিলের প্রথম সারিতে ছিলেন প্রার্থী অনন্ত দেববর্মা, ডেবিট দেববর্মা বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। দুই প্রার্থীর বক্তব্য, স্বশ্বাসিত জেলা পরিষদ নির্বাচনে বিশাল মিছিলের মধ্য দিয়ে তিপ্রা মথা দলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। বুধবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সাব্রুম মহকুমায় এক বিশাল শক্তি প্রদর্শন করল তিপ্রা মথা। ২৭-পূর্ব মুহুরীপুর-ভুরাতলি কেন্দ্র থেকে দেবজিৎ ত্রিপুরা এবং ২৮-শিলাছড়ি-মনু-বনকুল কেন্দ্র থেকে মনিন্দ্র ত্রিপুরা এদিন তাঁদের মনোনয়ন দাখিল করেন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী দুই প্রার্থীই জানান, জনজাতি স্বার্থ রক্ষায় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই তাঁদের প্রধান হাতিয়ার। এদিকে গোলাঘাটি কেন্দ্রের মথার প্রার্থী বুদ্ধ দেববরমার নমিনেশন পেশ বিশালগড় মহকুমা শাসক অফিসে। রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন নতুন বাজার - মালবাসা কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী সুজয় উচই। মিছিলে উপস্থিত ছিলেন টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, অম্পিনগরে বিধায়ক পাঠান লাল জমাতিয়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান