স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ : আসন্ন এডিসি নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে কৈলাসহর থানায় অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। ১২ এপ্রিল এডিসি নির্বাচনের ভোট গ্রহণ। এডিসি নির্বাচনকে সামনে রেখে রবিবার কৈলাসহর থানায় অনুষ্ঠিত হয় সর্ব দলীয় বৈঠক। মহকুমা পুলিশ আধিকারিক রুঘুল এ-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বৈঠকে নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানান এডিসি নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এইদিন সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করা হয়েছে। যে কোন মিছিল, মিটিং, সভা, সমাবেশ করার পূর্বে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আরক্ষা প্রশাসন থেকে অনুমতি নেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

