স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মার্চ : ১০ দফা দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করলেন এস পি ও জওয়ানদের শতাধিক পরিবার।
ঊনকোটি জেলায় এসপিও জওয়ানদের পরিবারবর্গের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরে জেলা পুলিশ সুপার সুধম্বিকা আর-এর মাধ্যমে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অনিশ্চিত কর্ম পরিস্থিতির মধ্যে থাকা এসপিওদের জন্য সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাদের দাবির মধ্যে রয়েছে চাকরি নিয়মিতকরণ, বিভিন্ন অ্যালাউন্স ও ইনস্যুরেন্স সুবিধা প্রদান করা। বিশেষ করে তাদের মধ্যে উপস্থিত রেশমী দেববর্মা বলেন, এসপিওদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। পরিবারবর্গের আশা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান