Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য জমি সংক্রান্ত বিবাদ ঘিরে রক্তাক্ত কান্ড

জমি সংক্রান্ত বিবাদ ঘিরে রক্তাক্ত কান্ড

জমি সংক্রান্ত বিবাদ ঘিরে রক্তাক্ত কান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মার্চ : লংতরাইভ্যালি মহকুমার মনু থানার অন্তর্গত পূর্ব-মাছলি এলাকার বাসিন্দা তথা একই পরিবারের তিন ভাইয়ের জায়গা সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে পরিবারে চরম অশান্তি ছড়িয়ে পড়েছে। তিন ভাই যথাক্রমে প্রজেশ দাস, গনেশ দাস ও কার্তিক দাসের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। মোট সম্পত্তির পরিমাণ প্রায় পরিমান ৪০ থেকে ৪৫ কানি।

এ বিষয়টি নিয়ে মামলাও চলছে আদালতে। অভিযোগ উঠেছে প্রজেস দাস ও গণেশ দাস সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই রেশ ধরেই তিন ভাইয়ের মধ্যে বড় ভাই কার্তিক দাসের উপর প্রাণঘাতী হামলা চালায় এবং তাকে রক্তাক্ত করে তারি দুই ভাই প্রজেশ দাস ও গণেশ দাশ সহ তাদের স্ত্রী এবং অন্য ২ সাঙ্গপাঙ্গ । রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ৮২ মাইল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার বেগতিক দেখতে পেয়ে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়। আহত বড় ভাই কার্তিক দাসের স্ত্রী সুজাতা পুরকায়স্থ মনু থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন প্রজেশ দাস ,গণেশ দাস, চম্পা দাস, সবিতা দাস, শান্তি বালা দাস ও সঞ্জিত দাস। এবারে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha