Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার ২

দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার ২

দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মার্চ : গত ১৭ মার্চ গোমতি জেলা পরিষদের কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরের দিন বিষয়টি নজরে আসে কর্মীদের। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় উদয়পুরের রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলে সিসিটিভি ফুটেজ থেকেই। পুলিশ ফুটেজ খতিয়ে দেখে চুরির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।

 তারা হল কুখ্যাত চোর সুমন মিয়া এবং কামিজ মিয়া। তাদের রাজারবাগ মুসলিম পাড়ায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, সিসিটিভি ফুটেজের সাহায্যেই দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক পুরনো অপরাধের অভিযোগ রয়েছে। সুমন মিয়ার বিরুদ্ধে পূর্বে ৭টি এবং কামিজ মিয়ার বিরুদ্ধে ৩টি চুরির মামলা নথিভুক্ত রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার ধৃতদের জেলা ও দায়রা জজ আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত চলছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। চুরি যাওয়া সামগ্রী বাজার মূল্য দেড় লক্ষ টাকা হবে জানিয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha