স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মার্চ : রাবার ভর্তি ট্রাক ছিনতাই। অপরাধের মৃগয়া ভূমিতে পরিণত হল শহরতলী আমতলি বাইপাস। প্রকাশ্যে ৫১ লক্ষ টাকার রাবার ছিনতাই করেছে বলে অভিযোগ। ঘটনার বিবরনে জানা যায়, বাগমা থেকে কেরালার উদ্দেশ্যে যাবার পথে ৫১ লক্ষ টাকার রাবার বোঝাই গাড়ি ছিনতাই হয়ে যায়। পরে গাড়ি চালক বোধজং নগর থানায় গিয়ে অভিযোগ করেন, তার গাড়ি আটক করে রাবার গুলি ছিনতাই করা হয়েছে। তবে ১৪ মার্চ ঘটনাটি ঘটলেও পুলিশের কোন তৎপরতা নেই বললেই চলে।
জানা যায়, বাগমার এক রাবার এজেন্সি থেকে রাবার শিট গুলি লোডিং হয়ে গত ১৪ মার্চ কেরালার উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়ির নম্বর NL 01AF 0649 । বোধজং নগর থানাধিন আমতলী বাইপাস এলাকা থেকে গাড়ি, চালক সমেত গাড়ি ছিনতাই হয়ে যায়। পরে ছিনতাইকারীরা রাবার শিট আনলোড করে গাড়ির চালককে গাড়ি সহ ছেড়ে দেয়। পরে চালক গাড়ি সহ স্থানীয় থানার সরনাপন্ন হয়ে উভয় পক্ষের মালিকের সাথে যোগাযোগ করে। এখন দেখার পুলিশ আদৌ রাবার শিট সহ অপরাধীদের আটক করতে পারে কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান