Monday, August 10, 2026
বাড়ি রাজ্য অপরাধী যে দলেরই হোক না কেন, আইন আইনের পথে চলবে : মুখ্যমন্ত্রী

অপরাধী যে দলেরই হোক না কেন, আইন আইনের পথে চলবে : মুখ্যমন্ত্রী

অপরাধী যে দলেরই হোক না কেন, আইন আইনের পথে চলবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মার্চ : অপরাধী যে দলেরই হোক না কেন, আইন আইনের পথে চলবে। শুক্রবার বিধানসভায় বিধায়ক বিশ্বজিৎ কলই আনিত এক দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাব দিতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্প্রতি ১৪ মার্চ কিছু দুষ্কৃতি জম্পুইজলা থানা সংলগ্ন বিজেপি পার্টি অফিসে আক্রমণ করে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুষ্কৃতিদের ছত্রভঙ্গ করে। পরবর্তী সময় একই দিন রাতে কিছু দুষ্কৃতি তিপ্রা মথার পার্টি অফিসে হামলা চালায়। তিপ্রা মথার ৫ জন সমর্থককে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি চালানো হয় বলে অভিযোগ।

 এতে অমিত দেববর্মা নামে গুরুতর ভাবে আহত হয়। এই ঘটনা নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অমিত দেববর্মাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অমিত দেববর্মাকে পরবর্তী সময় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় যেন নতুন করে কোন ঘটনা না ঘটে তার জন্য এলাকায় নিয়মিত পুলিসের টহলদারির ব্যবস্থা করা হয়। জম্পুইজলা থানায় দুইটি মামলা দায়ের হয়। একটি মামলা অস্ত্র আইনে দায়ের হয়েছে। দুইটি মামলার বর্তমানে তদন্ত চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন আরও জানান অপরাধী যে দলেরই হোক না কেন, আইন আইনের পথে চলবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha