স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ মার্চ : বিধানসভা থেকে ওয়াক আউট বিরোধী বিধায়কদের। শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তিনটি বিল পাশের জন্য বিধানসভায় পেশ করা হয়। এই তিনটি বিলকে প্রথমে সিলেক্ট কমিটিতে প্রেরন করার দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
বিধায়ক সুদীপ রায় বর্মণ এই তিনটি বিলের তীব্র বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে রাজ্য বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুমোদন দেওয়ার লক্ষ্যে বিল আনা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় গুলির কোন যোগ্যতা নেই বিশ্ববিদ্যালয় গড়ার। তাই তিনি এই তিনটি বিল প্রতাহারের দাবি জানান। পরবর্তী সময় বিধায়ক সুদীপ রায় বর্মণের দাবিকে সমর্থন করে বিরোধীরা একজোট হয়ে এই তিনটি বিল প্রত্যাহারের দাবি জানান। কিন্তু সরকার পক্ষ এই তিনটি বিলকে সংখ্যা গরিষ্ঠতার জোরে পাশ করিয়ে নেয়। তার প্রতিবাদে প্রথমে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখায়। এবং পরবর্তী সময় বিধানসভা থেকে ওয়াকআউট করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান