বাড়িরাজ্যপুলিশের হাতে শারীরিক নিগ্রহের পবিত্র কর, সাংবাদিক সম্মেলনে নিন্দা

পুলিশের হাতে শারীরিক নিগ্রহের পবিত্র কর, সাংবাদিক সম্মেলনে নিন্দা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ :  বামেদের বিধানসভা অধিবেশনে দলের বরিষ্ঠ নেতৃত্ব পবিত্র কর পুলিশের হাতে শারীরিক নিগ্রহের অভিযোগ। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের যৌথ ভাবে কৃষক, খেতমজুর, দিনমজুরদের নিয়মিত সমস্যা গুলোকে সামনে রেখে বিধানসভা অভিযান কর্মসূচিতে শামিল হয়েছিল।

সারা ভারত কৃষক সভার শীর্ষ নেতৃত্ব পবিত্র কর বলেন, বিধানসভা  অভিযানের বিষয়টি সম্পর্কে সংগঠনের তরফে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে।

কিন্তু বুধবার বিধানসভা অভিযানের সময়ে এসডিপিও তাদেরকে জানিয়েছেন পরীক্ষা এবং আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে তাদেরকে বিধানসভা অভিযানের অনুমতি দেওয়া হবে না। বিধানসভা  অভিযানের জন্য রবীন্দ্রভবনের সামনে তারা জমায়েত হয়েছিল। সেখান থেকে মিছিল শুরু হতেই পুলিশ তাদের উপর ঝাপিয়ে পড়ল। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর আরো অভিযোগ করেন পুলিশের ৬-৭ জন আধিকারিক এমনভাবে তাকে আটকেছে মনে হয়েছিল তারা তাকে গলা টিপে মেরে ফেলবে। তিনি আরো অভিযোগ করেন পুলিশ তার জামা ছিড়ে ফেলেছিল। পুরো শরীরে আঘাত। এমনকি চশমা ও ভেঙ্গে দিয়েছে। মহিলাদের আটকানোর জন্য যেভাবে বল প্রয়োগ করা হয়েছে এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আরও একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে রইল। পবিত্র কর অভিযোগ করেন পুলিশ তাদের দাবি জানানোর গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য