বাড়িরাজ্যনির্বাচনের দিনক্ষণ পরিবর্তনের জন্য রাজ্য নির্বাচন দপ্তরে যাবেন সমাজপতিরা

নির্বাচনের দিনক্ষণ পরিবর্তনের জন্য রাজ্য নির্বাচন দপ্তরে যাবেন সমাজপতিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ :  ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচনের দিনক্ষণ পরিবর্তনের জন্য রাজ্য নির্বাচন দপ্তরে যাবেন সমাজপতিদের একটি প্রতিনিধি দল। বুধবার তারা জোড়ালো ভাবে নির্বাচনের দিনক্ষণ পরিবর্তনের জন্য দাবি জানান। আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই দাবি উত্থাপন করেন প্রধান সমাজপতি বীরেন্দ্র ত্রিপুরা। তিনি বলেন আগামী ১৩ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের নির্বাচন কমিশনের এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।

 কিন্তু সেইদিন ত্রিপুরা রাজ্যে এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বসবাসরত জনজাতি সম্প্রদায়ের নির্দিষ্ট ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিঝু, বৈষু, বিহু, সাংগ্রাই, পরব ইত্যাদি পালনের প্রথম দিন। তারা নির্বাচন কমিশনের নিকট দাবি জানান ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তাদের ঐতিহ্যবাহী উৎসব, যেমন বিজু, বৈষু, বিহু, সাংরাই, পরব ইত্যাদি উদযাপন করা হয়ে থাকে। শুধু তাই নয় ২১ এপ্রিল গড়িয়া পূজা। সেইদিকে লক্ষ্য রেখে এই ৩ দিন যেন এডিসি-র নির্বাচন করা না হয়। এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ণচন্দ্র দেব্বর্মা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলন শেষে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য