বাড়িরাজ্যযুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ : ধর্মনগর থানাধীন টংগিবাড়ি এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম সুকান্ত দেব। তিনি পেশায় একজন গাড়ি চালক ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সুকান্ত দেব বাড়িতে আসেন। এরপর কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি বাড়িতে ফিরে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।

 দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরবর্তী সময়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখতে পান, সুকান্ত দেব গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি ধর্মনগর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে কী কারণে এই আত্মঘাতী পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে ধারণা পুলিশের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য