Saturday, March 14, 2026
বাড়িরাজ্যলাইন গ্যাসের পাইপ ফেটে বিপত্তি

লাইন গ্যাসের পাইপ ফেটে বিপত্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : আগরতলা শহরজুড়ে চলছে স্মার্ট সিটি প্রকল্পের অধীন একাধিক রাস্তা নির্মাণ, ড্রেইন নিষ্কাশন সহ অন্যান্য কাজকর্ম। প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকায় লাইন গ্যাসের পাইপ কাটা পড়ে ঘটছে বিপত্তি। দীর্ঘক্ষণ বন্ধ থাকছে এলাকাগুলিতে লাইন গ্যাস পরিষেবা। অসাবধানতা এবং অসচেতনতার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে আগরতলা এলাকায়। এরই মধ্যে শনিবার সকালে রাজধানীর কৃষ্ণনগর স্থিত সৎসঙ্গ আশ্রম এলাকায় ঘটে বিপত্তি। একবারের গেটের সামনে অর্থাৎ রাস্তার পাশে লাইন ফেটে যায়।

 সঙ্গে সঙ্গে টি এন জি সি এল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে ছুটে এসে কাউকে পায়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন কিভাবে পাইপ ফেটেছে সেই বিষয়ে কোন কিছু বলতে পারছেন না। তবে তারা বাল্ব চেম্বার গুলি সংস্কার করে দিয়ে যাচ্ছে। তবে এলাকায় কোন ধরনের অঘটন ঘটে নি বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য