স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : শনিবার করমছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধূমাছড়ায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, আগামী দিন এডিসি ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে। এতে কোন দ্বিমত নেই এবং থাকবেও না। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় বিষয় হলো বর্তমানে নিরাপত্তা। নাম না করে মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।
সাথে সাথে সেখানে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের জন্য যদি কোন সরকার কাজ করে থাকে তাহলে সেটা হল ভারতীয় জনতা পার্টি। বিধানসভায় জনজাতি গোষ্ঠী থেকে একজন বিধায়কের নাম অধ্যক্ষের জন্য প্রস্তাব পেশ করা হয়েছে। দেশের রাষ্ট্রপতি জনজাতি মহিলা। ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে রাজ্যপাল করা হয়েছে। রাজ্যের কুড়ি হাজার বয়ন শিল্পীকে বিনামূল্যে সুতো দেওয়া শুরু করেছে জনজাতি কল্যাণ দপ্তর। নাম না করে তিপরা মথাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন ককবরক ভাষা নিয়ে বিভ্রান্তের সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু ককবরক ভাষা উন্নয়নে সরকার কাজ করছে। তিনি আরো বলেন শুধু ভাষা নিয়ে নয়, ভিসি নিয়ে পর্যন্ত বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। বিশ্রামগঞ্জে এডিসি নিয়ে যাচ্ছে নগর পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর নাম না করে আরো বলেন, উনি সামনে এসে জনজাতিদের জন্য ভালোবাসা দেখাচ্ছেন। অথচ, উনার দলের হাতে ৯৯.৫ শতাংশ জনজাতি আক্রান্ত হচ্ছে। তখন কি তারা জনজাতি যে সেটা মনে থাকে না। নাটক করে তারা রাজনীতি করছে। তাই তাদের প্ররোচনার ফাঁদে পা না দিতে বলেন মুখ্যমন্ত্রী। এদিন প্রায় ৫৮৭ জনকে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

