Friday, March 13, 2026
বাড়িরাজ্যবাড়ি ভাড়া নিয়ে নেশার রমরমা ব্যবসা করা মাস্টার মাইন্ড সহ গ্রেফতার তিন

বাড়ি ভাড়া নিয়ে নেশার রমরমা ব্যবসা করা মাস্টার মাইন্ড সহ গ্রেফতার তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ :বাড়ি ভাড়া নিয়ে শহরের নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাওয়া মাস্টার মাইন্ড সহ মোট তিনজন গ্রেফতার। এলাকাবাসীর কাছ থেকে গোপন খবরের ভিত্তিতে রাজধানীর ধলেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের সাথে জড়িত রয়েছে বড় একটা চক্র বলে প্রাথমিক ধারণা পুলিশের। জানা যায়, ধলেশ্বর ১০ নং রোড এলাকা থেকে প্রসেনজিত দে ওরফে কুডু নামে এক যুবককে আটক করে পূর্ব থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে আটক করে পূর্ব থানার পুলিশ।

 তাদের কাছ থেকে ১৮০০  ইয়াবা ট্যাবলেট সহ ১১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুব নাথ জানান, কিছুদিন ধরে ধলেশ্বর ১০ নং রোড এলাকায় এক বাড়ি ভাড়া নিয়ে প্রসেনজিৎ দে নামে এক যুবক নেশার রমরমা ব্যবসা করে আসছিল। পূর্ব আগরতলা থানার পুলিশ প্রথম অবস্থায় গোপন সূত্রে এই খবর পায় বৃহস্পতিবার। তারপর পুলিশ এর সততা যাচাই করতে মাঠে নামে। তদন্ত নেমে জানতে পারে ঘটনার সত্যতা রয়েছে। তারপর পুলিশ একটি টিম গঠন করে সেই বাড়িতে থানা দিয়ে প্রসেনজিৎ এর কাছ থেকে প্রথম অবস্থায় ১ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। তারপর তার ঘরে অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইন সহ নেশার জন্য ব্যবহৃত অন্যান্য সামগ্রী আটক করেছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দুজনের নাম জানতে পারে পুলিশ। তারা হলো স্বরূপ দেবনাথ এবং কৃষ্ণ দাস। পুলিশ তাদেরও আটক করেছে।

তাদের একটা বড় চক্র দীর্ঘদিন ধরে শহরে বিভিন্ন জায়গায় নেশা রমরমা ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে শুক্রবার আদালতে তোলা হয়। পুলিশ প্রাথমিকভাবে আরো কয়েকজনের নাম জানতে পেরেছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম সামনে আনেনি। খুব দ্রুত তাদের জালে তুলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার। তিনি জানিয়েছেন উদ্ধার করা নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য পায় ৬০ থেকে ৭০ হাজার টাকা হবে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহরের ধলেশ্বর এলাকায়। এলাকার পরিবেশ বিষে তুলেছিল এই নেশা কারবারিরা। অবশেষে তাদের জালে তুলেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য