স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ মার্চ :শুক্রবার থেকে শুরু হল ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। প্রয়াত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে এদিন শ্রদ্ধার সাথে স্মরণ করল ত্রিপুরা বিধানসভা। শুক্রবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন।
বিধানসভায় এইদিন রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পর উপাধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রয়াণে বিধানসভায় শোক প্রস্তাব পাঠ করেন। তারপর সকলে দুই মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন। এবং প্রয়াত বিশ্ববন্ধু সেনের আত্মার সদগতি কামনা করেন। উল্লেখ্য কিছুদিন পূর্বে বহিঃরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

