Friday, October 30, 2026
বাড়ি রাজ্য এ.আই.ডি.ওয়াই.ও -র বিক্ষোভ

এ.আই.ডি.ওয়াই.ও -র বিক্ষোভ

এ.আই.ডি.ওয়াই.ও -র বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ :কেন্দ্র ও রাজ্যের মোট ১৩ দফা দাবিকে সামনে রেখে  সারা দেশব্যাপী এক মাস ধরে স্বাক্ষর অভিযান সংগঠিত করে এ.আই.ডি.ওয়াই.ও। বৃহস্পতিবার এই গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সদর মহকুমা শাসকের হাতে তুলে দেয় তারা।

 তারা দাবি উত্থাপন করে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের সকল শূন্য পদ  পূর করতে হবে। মদ ও মাদককে নিষিদ্ধ ঘোষনা করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা প্রদান করতে হবে। নিয়োগ সংক্রান্ত প্রশ্নপত্র ও পরীক্ষা পরিচালনার সকল দায়িত্ব সংশ্লীষ্ট দপ্তরের উপর ন্যস্ত করা সহ মোট ১৩ দফা দাবি তারা তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha