বাড়িরাজ্যগ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড ড্রাগ ডিলার রাজা

গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড ড্রাগ ডিলার রাজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ : গোপন খবরের ভিত্তিতে মোস্ট ওয়ান্টেড ড্রাগ ডিলার রাজা সাহাকে অবশেষে জালে তুলতে সক্ষম হলো পূর্ব আগরতলা থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই পলাতক ছিল সে। তার বাড়ি টাউন প্রতাপগড়। বিগত বছর ৭ ই আগস্ট আমতলী থানার পুলিশ তার গাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল। সেই মামলায় তাকে পাওয়া যায়নি।

তার গাড়ি চালককে আটক করা হয়েছিল। তারপর থেকেই সে পলাতক ছিল। বুধবার হোলির দিন গোপন খবরের ভিত্তিতে রাজধানীর মোটরস্ট্যান্ড সংলগ্ন শনিতলা এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। সুনির্দিষ্ট এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো বহু নেশা কারবারীদের হদিশ পাবে বলে পুলিশ ধারনা। তাদের একটা চক্র গোটা শহরে কাজ করছে। দিন-দুপুর ২৪ ঘন্টা তারা শহরের মধ্যে নেশা জাতীয় সামগ্রী বিক্রি করে বলে অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য