বাড়িরাজ্যযুব মোর্চার সভাপতি এবং তার মা আক্রান্ত, অভিযোগ মথার দিকে

যুব মোর্চার সভাপতি এবং তার মা আক্রান্ত, অভিযোগ মথার দিকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ :  রামচন্দ্র ঘাট মন্ডলের যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের বাড়িতে তিপরা মথা দলের দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে দুজনকে গুরুতর জখম করেছে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার সাত সকালে তিপরা মথা দলের আশ্রিত  দুষ্কৃতিকারীরা রামচন্দ্র ঘাট মন্ডলের যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের বাড়িতে হামলা চালায়। প্রায় ৪০-৫০ জন বাড়িতে ঢুকে রূপক ঘোষকে প্রচন্ডভাবে মারধর করে। দুষ্কৃতীদের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার ষাট ঊদ্ধ মা রিনা ঘোষ।

 রক্তাক্ত অবস্থায় দুজনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে গ্রামের মানুষজন। এরমধ্যে রূপক ঘোষের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে দলীয় কর্মী সমর্থিতদের মধ্যে। ঘটনার বিষয়ে বিজেপি রামচন্দ্রঘাট মন্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব জানিয়েছেন, আগামী ৮ মার্চ যুব মোর্চার পক্ষ থেকে এলাকায় একটি বাইক মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ধারণা করা হচ্ছে এই বাইক মিছিল যাতে ভারতীয় জনতা পার্টি করতে না পারে তার জন্য এই আক্রমণ সংঘটিত তিপরা মথার দুর্বৃত্তরা। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে রাজ্য রাজনীতিতে এ ধরনের কাণ্ডকারখানা আগে কখনো দেখা যায়নি।

সরকারে থেকে দুই রাজনৈতিক দলের মধ্যে এমন সংঘর্ষ রীতিমতো মানুষকে চিন্তায় ফেলছে। নির্বাচন ঘোষণার আগেই যদি এ ধরনের পরিস্থিতি হয় রাজ্যের গ্রাম পাহাড়ে, তাহলে নির্বাচন ঘোষণা হলে কি পরিস্থিতি সৃষ্টি হবে রাজ্যে? এক প্রকার ভাবে এডিসি নির্বাচন নিয়ে উৎকণ্ঠা তৈরি হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। দলের শীর্ষ নেতৃত্ব শুধু মাত্র মুখে মুখে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। আইন অনুযায়ী কার্যকরী ব্যবস্থা প্রত্যক্ষ করতে পারছেন না কার্যকর্তারা। মাঠে ময়দানে নামতে শরিক দলের কারণে ভয় পাচ্ছেন। সুতরাং, আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পাহাড়ের ভবিষ্যৎ কি হবে সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য