স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ :মঙ্গলবার মোহনপুর বিধানসভা কেন্দ্রের অবিচরণ স্কুল প্রাঙ্গণ থেকে সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে এই বাইক মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, যুবকরা হল মূল শক্তি। এডিসি-তে শান্তি এবং উন্নয়ন দুটিই প্রয়োজন।
আগামী দিন যুবকদের সামনে রেখে এডিসিতে বার্তা দিতে চায় ভারতীয় জনতা পার্টি। গত পাঁচ বছর ধরে এডিসিতে শান্তি এবং উন্নয়ন কোনটাই নেই। যে অর্থ এডিসি-র উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার বরাদ্দ করছে সেই টাকা দুর্নীতিতে শেষ হয়ে গেছে। উন্নয়ন আর হচ্ছে না। তাই যুবকদের দ্বারা স্বচ্ছ প্রশাসন তৈরি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।
তিনি আরো বলেন এডিসিতে সরকার আগামী দিন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার হবে। যা ১০০ শতাংশ নিশ্চিত বলে জানান তিনি। বাইক মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়। মোহনপুর, বোধজংনগরের ওয়াখিনগর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি।

