Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বিধায়ক রঞ্জিত দেববর্মাকে হুমকির সুরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

বিধায়ক রঞ্জিত দেববর্মাকে হুমকির সুরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

বিধায়ক রঞ্জিত দেববর্মাকে হুমকির সুরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ :টাইগারের দিন শেষ! টাইগারের উপর মহা টাইগার আছে! আগামী দিন টাইগারকে দেখে দেব! বিধায়ক রঞ্জিত দেববর্মাকে নিশানা করে এই কথা বলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

কারণ বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করছেন রামচন্দ্র ঘাটে বিজেপি নেই। আসলে বিজেপি কি জিনিস সেটা রঞ্জিত দেববর্মা বুঝতে পারেননি। তিনি একটি আঞ্চলিক দল করেন বলে নিজেকে সুপ্রিমো মনে করেন, আবার কখনো কখনো টাইগারও ভাবেন। কিন্তু টাইগারের বাপের উপর মহাবাপ আছে বলে দাবি করলেন মন্ত্রী। তিনি বিধায়ক রঞ্জিত দেববর্মাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন আপনি রুখতে পারবেন না, হাজার হাজার বিজেপি সমর্থকদের নিয়ে বাইক মিছিল করে দেখাবো।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha