স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি: আগামী ২৭শে ফেব্রুয়ারি আগরতলার প্রজ্ঞা ভবনে "জনগণের প্রতি বিধায়ক এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব ও দায়বদ্ধতা" শীর্ষক একটি কর্মশালা কাম সেমিনার অনুষ্ঠিত হবে। কর্মশালাটি ত্রিপুরা বিধানসভা কর্তৃক আয়োজন করা হবে। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এ কথা জানান ত্রিপুরা বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে তারা জানান, আগরতলার গোর্খাবস্তির প্রজ্ঞা ভবনে "জনগণের সকল অংশের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও দায়বদ্ধতা" শীর্ষক এই সেমিনার-কাম-কর্মশালা আয়োজন করা হবে।
এর উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিনিধি এবং জনগণের মধ্যে গণতন্ত্রের চেতনাকে লালন করা। সংসদ এবং রাজ্য বিধায়কদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জনগণের প্রতিনিধিত্ব করা। জনগণের কাছে বিধায়কের দায়বদ্ধতা হলো গণতন্ত্রের ভিত্তি, যা নিশ্চিত করে যে প্রতিনিধিরা জনস্বার্থের ট্রাস্টি বা রক্ষক হিসেবে কাজ করবেন এবং সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ও সংবেদনশীল থাকবে।
কারণ বিধায়করা জনগণের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হন, যারা জনগণের আকাঙক্ষা, অভিযোগ এবং সমস্যাগুলো তুলে ধরেন। এছাড়াও রয়েছে অছি পরিষদ। প্রতিনিধিরা জনগণের ভার নিয়ে কাজ করেন। তাদের প্রাথমিক দায়িত্ব হলো নিজস্ব স্বার্থ বা কঠোর দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে থেকে তাদের নির্বাচনী এলাকা এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া। যদিও আধুনিক রাজনীতিতে দলীয় শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপরদিকে রয়েছে আইনের শাসন নিশ্চিত করা: বিধায়করা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নিশ্চিত করেন যে, সরকারের কর্মকাণ্ড যেন জনগণের ইচ্ছা ও স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তিনি আরো জানান, এই কর্মশালায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিরেন রিজিজু। এছাড়াও অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও এমডিসি উপস্থিত থাকবেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান