বাড়িরাজ্যবুধবার থেকে শুরু হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা

বুধবার থেকে শুরু হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি: বুধবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল পরীক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দুপুর বারোটা থেকে শুরু হয় পরীক্ষা। প্রথম দিন ছিল তাদের ইংরেজি বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী। তিনি বলেন, এবছর পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৪১১ জন। এরমধ্যে ১২ হাজার ২৪৬ জন হলো ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ১৬৪ জন।

 এছাড়া ফটিকরায় সেন্টার থেকে একজন তৃতীয় লিঙ্গের হয় পরীক্ষার্থী রয়েছে। দ্বাদশের সমতুল্য মাদ্রাসা ফাজিল পরীক্ষা দেবে ৮৫ টি জন। এর মধ্যে ছাত্র ৫৮ জন এবং ছাত্রী ২৭ জন। এবার দ্বাদশের পরীক্ষা কেন্দ্র মোট ৬২টি। ভ্যনু হলো ৯৯ টি। পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছর তুলনায় অনেকটাই বেড়েছে। বিগত বছর দ্বাদশ পরীক্ষায় পরীক্ষার্থীর ছিল ২১ হাজার ৫৭৫ জন। তিনি আরো জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি। ছাত্রছাত্রীরা জানিয়েছেন তাদের কোনরকম সমস্যা হয়নি পরীক্ষা দিতে আসতে। অত্যন্ত শান্তভাবে তারা মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র পেয়ে তারা অত্যন্তই আপ্লুত। তবে এবার পর্ষদের পক্ষ থেকে নকল রুখতে কড়া ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। একই সাথে তিনি পরীক্ষা কেন্দ্র গুলির পানীয় জলের ব্যবস্থা, শৌচালয় এবং বিদ্যুতের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য