Tuesday, February 24, 2026
বাড়িরাজ্যত্রিপুরার ছাত্রী দিল্লিতে নির্যাতনের শিকার, প্রতিবাদে মাঠে নামল নারী সমিতি

ত্রিপুরার ছাত্রী দিল্লিতে নির্যাতনের শিকার, প্রতিবাদে মাঠে নামল নারী সমিতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : ত্রিপুরার এক যুবতী দিল্লিতে যায় পড়ালেখা করার জন্য। দিল্লিতে থাকাকালীন সময় এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীর সাথে একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয় দিল্লির বাসিন্দা শিবম নামে এক যুবকের। তারপর থেকে শিবম ও ঐ ছাত্রী গুরুগ্রামের একটি ফ্ল্যাটে লিভ-ইন করতে শুরু করে। ১৯ ফেব্রুয়ারি বিয়ের পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। তারপরই শিবম এই ছাত্রীকে  হাত-পা বেঁধে নির্মম ভাবে অত্যাচার করতে থাকে। মারধরের পাশাপাশি সিগারেটের ছ্যাকা দেওয়া হয় এই যুবতীর শরীরের বিভিন্ন স্থানে। মাথায় বোতল দিয়ে আঘাত করা হয়।

এখানেই শিবম খান্ত থাকে নি, সে যুবতীর গোপনাঙ্গে সেনিটাইজার ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। টানা তিন দিন ধরে চলে এই ধরনের অমানুষিক নির্যাতন। অভিযুক্ত শিবম ঐ ছাত্রী যখন অমানুষিক যৌন নির্যাতনের কারনে কাতরাচ্ছিল তারও ভিডিও করে মোবাইলে। তারপর ঐ ছাত্রী কোনক্রমে ফোনের মাধ্যমে তার মাকে ঘটনার বিষয়ে জানায়। ছাত্রীর মা পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ ঐ ছাত্রীকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় যুবতীকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস-এ। পরবর্তী সময় যুবতীকে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে যুবতী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এইদিকে দিল্লি পুলিশ অভিযুক্ত শিবমকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।

এইদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি প্রেরন করল পোস্ট অফিসের মাধ্যমে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির এক নেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লির গুরগাঁওয়ের কথা তুলে ধরে বলেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে আগাম চিঠি না দেওয়ায় মুখ্যমন্ত্রী সাক্ষাৎকারের জন্য সময় দেন নি। তাই তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন। তাদের দাবি নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দিল্লির গুরগাঁওয়ের ঘটনায় আহত যুবতীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ভার সরকারকে বহন করতে হবে এবং অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতর শান্তি প্রদান করতে হবে। তবে এই বিষয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য