Tuesday, February 17, 2026
বাড়িরাজ্যশরিকের বিরোধিতা করা বিজেপি-র গটাপ গেম : সুদীপ

শরিকের বিরোধিতা করা বিজেপি-র গটাপ গেম : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : ককবরক ভাষায় রোমান হরফে চায় রাজ্যের অন্যতম বিরোধী দল কংগ্রেস। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, রোমান হরফ নিয়ে যারা বলছে, নতুন স্ক্রিপ্ট তৈরি করার জন্য এবং ইংরেজি হলো বিদেশি ভাষা! তাদের মন্তব্য কোনোভাবেই সমর্থন করা যায় না। তারা এগুলি বলে জনজাতিদের সঙ্গে বাহানা করছে।

সবগুলোই ভাষা কমিশন রিপোর্ট দিয়েছিল ককবরক ভাষায় রোমান হরফ করার জন্য। কিন্তু সরকার অনীহা প্রকাশ করছে। বর্তমানে যখন জনজাতিরা তাদের ভাষা অধিকার দাবি করছে তখন কেউ কেউ এই কথাগুলি বলছে। তাদের কথা অনুযায়ী ইংরেজি ভাষা যদি বিদেশি ভাষা হয়ে থাকে তাহলে ইংরেজি ভাষা বন্ধ করে বাংলা এবং ককবরকে বাজেট এবং প্রশাসনিক কাজ করার জন্য বলেন সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, বিজেপি যতদিন সরকারে থাকবে ততদিন রোমান হরফ হবে না।  বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, উন্নয়ন নিয়ে প্রধান শাসক দল শরিক দলের বিরুদ্ধে যে সুর চড়াচ্ছে তা জনগণের সঙ্গে গটাপ গেম। জনগণ কিছুদিনের মধ্যেই বুঝে যাবে তাদের নাটক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য