স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আমবাসা রেল স্টেশন থেকে চার যুবক সহ এক যুবতীকে গাঁজা সহ আটক করলো আমবাসা থানার পুলিশ। জানা যায়, রাত আটটা নাগাদ আগরতলা গোহাটি এক্সপ্রেসে ধরে আমবাসা রেল স্টেশন থেকে ধৃত ৫ যুবক যুবতি গাঁজা নিয়ে পাঁচারের সময় তদের আটক করা হয়।
ধৃতদের আটক করে তল্লাশি চালিয়ে তাঁদের পীঠ বেগ ও দুটি ট্রলির ভিতর থেকে মোট ১৬ পকেটে ৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় বলে জানিয়েছেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। ধৃতদের নাম ইন্দ্রজিৎ সবর, বাড়ি সীমানা, অমিত কুমার রিয়াং, বাড়ি কাঞ্চনপুর, রোহিত রিয়াং, বাড়ি কাঞ্চনপুর, রাহিল দেববর্মা, বাড়ি ছৈলেংটা। এবং ধৃত নাবালিকার বাড়ি খুমলুঙে। জানা যায় ধৃত পাঁচজনের মধ্যে চারজন ছাত্র ছাত্রী রয়েছে। ধৃতদের আদালতে তুলল পুলিশ।

