Friday, February 13, 2026
বাড়িরাজ্যরাজ্যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে

রাজ্যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : রাজ্যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শুরু হতে চলেছে উদয়পুর মহকুমা টেপানিয়াতে। মোট ৬০ টি আসন নিয়ে মাতাবাড়ি চন্দ্রপুর এলাকায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজের পঠনপাঠন শুরু হবে। কিন্তু মূল কলেজটি হবে টেপানিয়াতে। অপরদিকে আগরতলা রেন্টান্স কলোনিতে হোমিও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। ৬০ টি আসন নিয়ে পড়াশোনা শুরু হবে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদ পূরণ করা নিয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ করা হবে, যেমন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ওদিন ১১০ জন ভেটেনারি অফিসার টিপিএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরে ৫০ জন পুরুষ এবং পঞ্চায়েত মহিলাকে এম পি ডব্লিউ পদে নিয়োগ করা হবে। রাজ্য সরকারের ঘোষিত পলিসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ করা হবে। জে আর বি টি পরীক্ষার মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তরে আটজন গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। বিদ্যুৎ দপ্তরে টেডারে সাতজন নিয়োগ করা হবে। ইনফরমেশন টেকনোলজি দপ্তরে ৩৩০ জনের শূন্যপদ তৈরি করে অর্থ দপ্তরের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল।

সেই অনুমোদন পেয়ে আই.টি.এস নামে ৩৩০ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে টেকনিক্যাল ও ডেপুটি টেকনিক্যাল পদে যাদের দায়িত্ব অর্পণ করা হবে তাদের পদোন্নতির মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে।  জনজাতি কল্যাণ দপ্তরের অধীন যেসব ছাত্রাবাস রয়েছে, সেসব ছাত্রাবাসের ছাত্র-ছাত্রীদের জন্য দৈনিক অনুদান ৮০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০ টাকা করা হয়েছে। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতে যে সমস্ত টিএসআর কর্মীরা দায়িত্ব পালন করছেন তাদের হাউস রেন্ট ২৪ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৭ শতাংশ করা হয়েছে। মন্ত্রী সভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য