Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যভুতুড়ে কান্ড! মৃত ব্যক্তির নামে গেল অমৃত সরোবর প্রকল্প

ভুতুড়ে কান্ড! মৃত ব্যক্তির নামে গেল অমৃত সরোবর প্রকল্প

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি :ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের দক্ষিণ জোনালে আবারও দুর্নীতির অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নামে গেল অমৃত সরোবর প্রকল্প। জেলাশাসকের কাছে বিস্ফোরক অভিযোগ দাখিল করলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বগাফা আর ডি ব্লকের অন্তর্গত পতিছড়ি এডিসি ভিলেজ এলাকায় অমৃত সরোবর প্রকল্প অনুমোদন কে ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। একজন মৃত ব্যক্তির নামে এই প্রকল্প কিভাবে অনুমোদন দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার এমডিসি পদ্মলোচন ত্রিপুরা পতিছড়ি ভিলেজের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

এবং তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে প্রায় ৬২ লক্ষ ৭৩ হাজার ৫০ টাকা মূল্যের অমৃত সরোবর প্রকল্পটি প্রয়াত প্রেমানন্দ মুড়াসিং পিতা প্রয়াত হরিপদ মুড়া সিং এর নামে অনুমোদন দেওয়া হয়েছে। যা পুরোপুরি আইন ও সরকারি নির্দেশিকার পরিপন্থী। অভিযোগ পত্রে তিনি এও উল্লেখ করেছেন প্রয়াত প্রেমানন্দ মুড়াসিং পতিছড়ি এলাকার বাসিন্দাই নন। এই প্রকল্পকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি জনস্বার্থের সঙ্গে সরাসরি জড়িত হওয়ায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এবারে জেলাশাসক কি ধরনের ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য