স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : ১ নং রোড এলাকায় কাভার ড্রেইনের কাজ করতে গিয়ে বিশালাকৃতির একটি গাছ এবং একটি বিদ্যুতিক খুঁটি ভেঙে বাড়িতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যান এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
জানা যায়, আগরতলা শহরের বড় বড় রাস্তার পাশাপাশি অলিগলিতেও ড্রেন ঢাকার কাজ শুরু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে গ্যাসের লাইন থেকে শুরু করে জলের লাইন বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘটছে বিপদজনক অবস্থা। সোমবার সকালে রামনগর এক নম্বর রাস্তায় ড্রেন তৈরি করতে গিয়ে একটি গাছ বৈদ্যুতিক তারের উপর ভেঙ্গে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
মেয়র দীপক মজুমদার বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। বড় ধরনের ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা ছিল। প্রশাসনিক কর্মীরা কাজে হাত লাগায়। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর নেই। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তা যেন অত্যন্ত সতর্কভাবে কাজ করেন এবং এলাকাবাসীর যাতে কোনরকম সমস্যায় পড়তে না হয়।

