Saturday, February 7, 2026
বাড়িরাজ্যউচ্ছেদকৃত ভান্ডারদের বিকল্প জায়গার সন্ধান করছে নিগম

উচ্ছেদকৃত ভান্ডারদের বিকল্প জায়গার সন্ধান করছে নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :উচ্ছেদকৃত ভান্ডারদের বিকল্প জায়গার সন্ধান করতে এবং আগরতলা শহরে পার্কিং জোন আরো কিভাবে নির্ধারণ করা যায়, সেই বন্দোবস্ত করার জন্য শনিবার আগরতলা শহর সরজমিনে পরিদর্শন করতে বের হন স্মার্ট সিটি, আরবান ও আগরতলা পুর নিগমের আধিকারিকরা। কারণ গত তিন দিন ধরে আগরতলা শহরে ব্যাপক উচ্ছেদ অভিযান চলছে। বেআইনিভাবে রাস্তার পাশে ফুটপাত দখল করা ব্যবসায়ী, গাড়ির মালিক এবং সুযোগ সন্ধানী শহরের একটা বড় অংশে ব্যবসায়ী মহলের বিরুদ্ধে এই অভিযান চলছে। মানুষের রাস্তাঘাট আটকে তাদের মর্জিমাফিক ব্যবসার করিডোর বানিয়ে ফেলেছে আগরতলা শহরকে।

 বছরের পর বছর চলছে এভাবেই। বিগত বছরগুলিতে শহরে নিগম কর্তৃপক্ষ অভিযান চালালেও পরবর্তী সময় গুরুত্বহীনতার কারণে আবারো ফুটবার দখল হয়েছিল। কিন্তু এবার ৩ দিন ধরে অভিযান চালিয়েছে নিগম। তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের জন্য আন্তরিক নিগম কর্তৃপক্ষ। তাদের সুবন্দোবস্ত করতে পরিদর্শনে বের হয়েছেন বলে জানান পুর নিগমের কমিশনার। এইদিন আগরতলা শহরের আইজিএম চৌমুহনী, বটতলা এবং অফিস লেন এলাকা ঘুরে দেখেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ। সাথে ছিলেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা, স্মার্ট সিটির সি.ই.ও সহ অন্যান্যরা। পুর নিগমের কমিশনার জানান আগরতলা শহরে অনেক গুলি ভেন্ডিং জোন রয়েছে। কিন্তু ভেন্ডররা সেখানে বসছে না। তাই কেন ভেন্ডিং জোনে তারা বসছে না তা খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি নতুন করে ভেন্ডিং জোন করার জন্যও এইদিন জায়গা দেখা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য