স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন নিয়ে পূর্ব আগরতলা থানায় অভিযোগ জমা পড়েছিল গত ছয় মাসে।
অভিযোগ হাতে নিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নামে। তারপর মোট ২৪ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। সঙ্গে উদ্ধার করা হয় চন্দ্রপুর থেকে একটি স্বর্ণের চেইন। চেইনটি হারিয়ে গিয়েছিল। একই সঙ্গে পুলিশ উত্তম বণিক নামে একজনকে আটক করতে সক্ষম হয়। তার বাড়ি কুমারঘাট। বুধবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জেলা পুলিশ সুপার নমিত পাঠক। একই সঙ্গে আদালতের নিয়ম মেনে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়।

