Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিক্ষোভ মিছিল কংগ্রেসের

বিক্ষোভ মিছিল কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :মনরেগা বাতিল করা ও ভি-বি-জিরাম-জি অ্যাক্ট ২০২৫ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কমলপুরে কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। বুধবার কমলপুর ব্লক কংগ্রেস ও সুরমা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ডেপুটেশন কর্মসূচি। এদিন কমলপুর শহরের নেতাজি চৌমুহনী থেকে শুরু হওয়া প্রতিবাদী মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে কমলপুর এসডিএম অফিসে গিয়ে শেষ হয়। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

 মিছিল শেষে ৪ দফা দাবি সম্বলিত একটি দাবি সনদ কমলপুর এসডিএম অফিসে ডি সি এম বিজয় ত্রিপুরার হাতে তুলে দেন কমলপুর ও সুরমা ব্লক কংগ্রেসের এক প্রতিনিধিদল। দাবি সনদে কংগ্রেস নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের এই নীতির ফলে গ্রামীণ শ্রমিক, দিনমজুর ও গরিব মানুষ চরম সংকটে পড়েছে। উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেস কমিটির সভাপতি নিধু মারাক, পিসিসি সদস্য মানিক চন্দ্র দে, কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার, সুরমা ব্লক কংগ্রেস সভাপতি রতন চন্দ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক স্বার্থে আঘাত করা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য