Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বিপদ ঘটতে পারে কমলপুরে

বিপদ ঘটতে পারে কমলপুরে

বিপদ ঘটতে পারে কমলপুরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি :  কমলপুরের বাইপাস সড়ক সংলগ্ন স্থানে যে ওভারহেড ট্যাংকটি রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মৌমাছির বাসা করেছে। এই ওভারহেড ট্যাংকির কাছাকাছি রয়েছে বিদ্যাজ্যোতি দ্বাদশ ইংরেজি মাধ্যম স্কুল, পি এম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ বিদ্যালয়, আনন্দমার্গ স্কুল ও কমলপুর মডেল স্কুল।

এই বিদ্যালয় গুলির মধ্যে সব মিলিয়ে দুই হাজারের অধিক ছাত্রছাত্রী রয়েছে। এই মৌমাছির চাকগুলোতে সবসময় বাজ পাখি এসে ঠোঁট দিয়ে আঘাত করে। সবার আশঙ্কা কখন বাজ পাখির ঠোঁট দিয়ে আঘাত করলে সেখান থেকে মৌমাছির দল যদি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আক্রমণ করে তাহলে বড়সড় বিপদ হতে পারে। এছাড়া বাইপাস সড়কে রয়েছে আদালত সহ হাসপাতাল। তাই প্রশাসনের পক্ষ থেকে অতিদ্রুত সেই চাকগুলো না ভাঙলে যেকোনো সময় বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha