Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যতিন বছরে সাংসদ তহবিল থেকে ১৪ কোটি টাকা খরচ করেছেন বিপ্লব কুমার...

তিন বছরে সাংসদ তহবিল থেকে ১৪ কোটি টাকা খরচ করেছেন বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জানুয়ারি :সদ্য সমাপ্ত লোকসভার অধিবেশনে ৫৬ টি প্রশ্ন উত্থাপন করার জন্য নথিভুক্ত করেছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। তার মধ্যে ১১ টি প্রশ্ন উত্থাপন করার সুযোগ দেওয়া হয়। ১১ টির মধ্যে ১ টি স্টার্ট প্রশ্ন। জন সুরক্ষা, পুনঃনবীকরণ শক্তি নিয়ে রিচার্জ ও প্রযুক্তি, স্থানীয় উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট স্কিম, গ্লোবাল এ.আই হাব, ক্রুশ ভারত মিশন, চ্যালেঞ্জ ইন পাওয়ার সেক্টর, পারফর্ম রিভিউ অফ হেলথ সেক্টর, বেস্ট পারফর্মিং স্টেট আন্ডার ডব্লিউ ডি সি এই সকল বিষয়ের উপর প্রশ্ন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার রাজধানীর ধলেশ্বরস্থিত নিজের ফ্ল্যাটে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান স্টার্ট প্রশ্নটি ছিল স্কলারশিপ স্কিম ফর ট্রাইবেলের উপর।

 পাশাপাশি তিনি জানান সাংসদ হিসাবে সাংসদ এলাকা উন্নয়নের জন্য প্রতিবছর ৫ কোটি টাকা ভারত সরকার দিয়ে থাকে। তিনি প্রায় দেড় বছর রাজ্য সভার সাংসদ ছিলেন। বর্তমান দেড় বছর ধরে লোকসভার সাংসদ রয়েছেন। সব মিলিয়ে প্রায় তিন বছর তিনি সাংসদ রয়েছে। এই সময়ের জন্য ১৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তার মধ্যে রাজ্য সভার সাংসদ থাকা কালিন ১৩ টি প্রজেক্ট রাজ্যের বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে। তার জন্য ৪ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার ৫৯১ টাকা ব্যয় হয়েছে। লোকসভার সাংসদ থাকাকালিন ২০২৪-২৫ অর্থবছরে ৭ টি প্রজেক্ট দিয়েছেন। এই প্রজেক্ট গুলির জন্য ব্যয় হয়েছে ৩ কোটি, ৪৪ লক্ষ ৪৯ হাজার ২৬৮ টাকা ব্যয় হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের ১৫ টি প্রজেক্ট পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকার জন্য দেওয়া হয়েছে। তার জন্য ৬ কোটি ৩ লক্ষ ৫৯ হাজার ৭০৯ টাকা ব্যয় হয়েছে।

রাজ্য সভা ও লোকসভার ৩ বছরে মিলিয়ে এখনো পর্যন্ত তিনি ১৪ কোটি ৫ লক্ষ ৪৬ হাজার ৫৬৮ টাকা খরচ করেছেন সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে। সাংবাদিক সম্মেলনে সাংসদ বিপ্লব কুমার দেব আরও জানান বিলোনিয়ার যোগমায়া কালি বাড়ি, মুহুরিপুরের রাজ রাজ্যেশ্বরী মন্দির ও সাব্রুমের দৈত্যেশ্বরি কালি বাড়ির উন্নয়নের জন্য ৩০ কোটি টাকার প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের নিকট প্রেরন করেছেন। পাশাপাশি তিনি রাজ্যের পর্যটন মন্ত্রীর সাথে কথা বলেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকেও যেন প্রস্তাব প্রেরন করা হয় তার জন্য।এইদিনের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে রয়েছে নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। কারন কমিউনিস্টদের পর পিসি ও ভাইপো পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বহু শিল্প কারখানা অন্য রাজ্য চলে গেছে কাট মানির জন্য। একটা সময় অন্য রাজ্য থেকে মানুষ পশ্চিমবঙ্গে আসত কাজ করার জন্য। বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে গিয়ে সামান্য টাকার বিনিময়ে কাজ করছে। এইবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দেবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য