Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য ভিবি-জি রাম জি আইনের প্রতিবাদ কংগ্রেসের

ভিবি-জি রাম জি আইনের প্রতিবাদ কংগ্রেসের

ভিবি-জি রাম জি আইনের প্রতিবাদ কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জানুয়ারি : ভিবি-জি রাম জি আইনের প্রতিবাদে জাতীয় কংগ্রেস ৪৫ দিন ব্যাপী লাগাতর আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। রবিবার রাজ্যের প্রতিটি জেলায় গন অনশনের মধ্য দিয়ে প্রকাশ্য আন্দোলনে নামবে কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরবর্তী সময় ধারাবাহিক ভাবে শহর ও গ্রামীণ এলাকায় ব্যাপক প্রচার চালানো হবে।

একই সাথে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর লেখা দুইটি চিঠির প্রতিলিপি গ্রাম ও শহর এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হবে। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান স্বৈরাচারী শাসক গোষ্ঠী পৃথিবীর কোথাও নিজেদের শেষ রক্ষা করতে পারে নি। মোদী-শাহর পরিণতিও সেই জায়গায় হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান