Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য দুইটি বাইক ও একটি স্কুটি সহ আটক চোর

দুইটি বাইক ও একটি স্কুটি সহ আটক চোর

দুইটি বাইক ও একটি স্কুটি সহ আটক চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জানুয়ারি : চুরির অভিযোগ হাতে নিয়ে চুরি যাওয়া দুইটি বাইক ও একটি স্কুটি সহ এক কুখ্যাত চোরকে আটক করল অরুন্ধতীনগর থানার পুলিশ। শনিবার এ.ডি নগর থানার ওসি জানান সুভাষনগর এলাকায় এক ব্যক্তি এডি নগর থানার অভিযোগ জানান ২৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বড়দোয়ালি এলাকা থেকে বাইকটি চুরি হয়ে গেছে।

অভিযোগের তদন্তে নেমে বাইকটি সহ এক চোরকে আটক করা হয়। এই ঘটনার তদন্ত চলাকালিন সময় আরও একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার হয়। এই বাইক ও স্কুটিটি আগরতলা শহর এলাকা থেকে চুরি হয়েছিল। ধৃত চোরকে আদালতে সোপর্দ করা হয়। এবং আদালতের নির্দেশে উদ্ধার হওয়া বাইক দুইটি ও স্কুটিটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় এইদিন। উল্লেখ্য, অরুন্ধতীনগর থানা এলাকায় বাড়ছে চুরির ঘটনা। পুলিশের নিয়মিত টহলদারির চরম অভাবে চোরের আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান