Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য আবর্জনার গন্ধে দিশেহারা জনগণ

আবর্জনার গন্ধে দিশেহারা জনগণ

আবর্জনার গন্ধে দিশেহারা জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জানুয়ারি : ভোট আসলে প্রার্থীরা বাড়ি বাড়ি যান যাতে তাদের পরিচয় জানতে পারে জনগণ। প্রার্থী জয়ী হলে এলাকার কোন সমস্যা হলে সেই জনপ্রতিনিধিকে কাছে পাবে জনগণ। এই প্রত্যাশা নিয়ে জয়ী করেন জনপ্রতিনিধিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আগরতলা পৌর নিগমের ১০ নং ওয়ার্ডের অন্তর্গত কাউন্সিলর সোমা দেবনাথের চেহারা ভুলে যেতে বসেছে জনগণ। ওয়ার্ডের অন্তর্গত ইন্দ্রনগর কালীবাড়ি এলাকায় আবর্জনা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। জিবি যাওয়ার এই প্রধান সড়কের পাশে প্রচুর পরিমাণে আবর্জনা পড়ে থেকে স্তূপ তৈরি হয়ে আছে।

এলাকায় এক ব্যবসায়ী জানান দীর্ঘ কয়েক মাস ধরে রাস্তার পাশে আবর্জনার স্তূপ পড়ে আছে। এগুলি পরিষ্কারের নাম নেই। সবচেয়ে অবাক করার বিষয় হলো অভিযোগ জানানোর জন্য এলাকার কাউন্সিলরকে কাছে পাচ্ছেন না। কাউন্সিলর সোমা দেবনাথের চেহারাই ভুলে গেছেন এলাকাবাসী। আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে আছে গোটা এলাকা। তিনি আরো বিস্ময়কর অভিযোগ তুলে বলেন, এলাকার যতগুলি আবর্জনা ফেলার ড্রাম ছিল সেগুলি তুলে নিয়ে গেছে এ.এম.সি-র গাড়ি। যার কারণে এলাকার বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো আবর্জনা যত্রতত্রভাবে পড়ে থাকা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান